দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও  পড়ুন, বগুড়ায় র‍্যাবের অভিযানে ১৫০ বোতল মাদকসহ ৩ নারী কারবারি গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালকের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : মুখোমুখি সংঘর্ষে বাস-পিকআপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপচালক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহত চালকের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আরও  পড়ুন, বগুড়ায় র‍্যাবের অভিযানে ১৫০ বোতল মাদকসহ ৩ নারী কারবারি গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালকের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত