দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

ভিসি অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস ৩ দিন বন্ধ ঘোষণা

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৩

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানা

নওগাঁর পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং করায় যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্কুলছাত্রীকে ইভটিজিং করায় যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৬ আষাঢ় (৩০ জুন): নওগাঁর পত্নীতলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে আবু রাইহান (৩৪) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।​আজ মঙ্গলবার (৩০ জুন, ২০২৬) ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে এই ইভটিজিংয়ের ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত আবু রাইহান উপজেলার উষ্টি গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে প্রতিদিনের মতো ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিল। পথে বখাটে আবু রাইহান তার পথরোধ করে এবং কুপ্রস্তাবসহ নানারকম আপত্তিকর ও অশালীন মন্তব্য করে উত্যক্ত করতে থাকে। মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে বিষয়টি দ্রুত পত্নীতলা থানা পুলিশকে অবহিত করা হয়।

আরও  পড়ুন, মনিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত -৩

অভিযোগ পাওয়া মাত্রই পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে বখাটে আবু রাইহানকে হাতেনাতে গ্রেফতার করে। পরে আটককৃত যুবককে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও)-রিফাত আরার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।​ভ্রাম্যমাণ আদালতের বিচারক অপরাধের সত্যতা পেয়ে ইভটিজার আবু রাইহানকে আইন অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পরপরই আজ বিকেলে কড়া পুলিশি পাহারায় তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।​পত্নীতলা থানা পুলিশ জানায়: "এলাকায় নারী ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্তকারী বা ইভটিজারদের কোনো ছাড় দেওয়া হবে না। এই ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"​পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালতের দ্রুত সাজা প্রদানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন অভিভাবক মহল।

বিষয় : স্কুলছাত্রী হত্যা যুবক গ্রেফতার ইভটিজিং

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নওগাঁর পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং করায় যুবক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x