গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও ছিনতাইকারীসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় নগদ ১০০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জুন ২০২৬ তারিখে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান-এর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্স বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১ জন ছিনতাইকারী, ১ জন চোর এবং ২৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন, দৈনিক এদিন পত্রিকায় মধ্যনগর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন শিহাব মিয়া
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, “মাদক, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে সদর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদের সহযোগিতাও প্রয়োজন।”তিনি আরও বলেন, “মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”সদর থানা পুলিশের এমন ধারাবাহিক অভিযানে সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।
বিষয় : মাদকবিরোধী_অভিযান ছিনতাইকারী

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন