দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নদীতে অবৈধ দৌরাত্ম্যে কঠোর নৌ পুলিশ, এক সপ্তাহে ১৮৮ জন গ্রেপ্তার

নদীতে অবৈধ দৌরাত্ম্যে কঠোর নৌ পুলিশ

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নৌপথে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে দেশব্যাপী জোরালো অভিযান চালিয়েছে নৌ পুলিশ। গত সাত দিনে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দের পাশাপাশি শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।নৌ পুলিশের তথ্য অনুযায়ী, ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। একই সময়ে ২৬৪ কেজি মাছ, ২ লাখ ৭৪ হাজার পিস চিংড়ির রেণু, ৩০০ কেজি কাঁকড়া এবং ১২০ কেজি জেলিযুক্ত চিংড়িও উদ্ধার করা হয়।অভিযানের অংশ হিসেবে নদীর বিভিন্ন এলাকায় অপরাধীদের ব্যবহৃত ১০৫টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়েছে। 

আরও  পড়ুন, রায়পুরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

এছাড়া বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করায় ২৮টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং একটি ড্রেজার জব্দ করা হয়েছে।নৌ পুলিশের তথ্যমতে, এসব অভিযানে মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইন, বেপরোয়া গতি, বালুমহাল, মাদক, চাঁদাবাজি, ডাকাতি, হত্যা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪৩টি মামলা দায়ের করা হয়েছে।জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে উদ্ধার করা মাছের রেণুপোনা পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে এবং জব্দকৃত অন্যান্য মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা, নদীকেন্দ্রিক অপরাধ দমন এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

বিষয় : সংরক্ষণ আইন-শৃঙ্খলা নৌ পুলিশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

নদীতে অবৈধ দৌরাত্ম্যে কঠোর নৌ পুলিশ, এক সপ্তাহে ১৮৮ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নৌপথে আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে দেশব্যাপী জোরালো অভিযান চালিয়েছে নৌ পুলিশ। গত সাত দিনে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দের পাশাপাশি শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।নৌ পুলিশের তথ্য অনুযায়ী, ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। একই সময়ে ২৬৪ কেজি মাছ, ২ লাখ ৭৪ হাজার পিস চিংড়ির রেণু, ৩০০ কেজি কাঁকড়া এবং ১২০ কেজি জেলিযুক্ত চিংড়িও উদ্ধার করা হয়।অভিযানের অংশ হিসেবে নদীর বিভিন্ন এলাকায় অপরাধীদের ব্যবহৃত ১০৫টি ঝোপঝাড় অপসারণ ও ধ্বংস করা হয়েছে। 

আরও  পড়ুন, রায়পুরে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

এছাড়া বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করায় ২৮টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং একটি ড্রেজার জব্দ করা হয়েছে।নৌ পুলিশের তথ্যমতে, এসব অভিযানে মোট ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইন, বেপরোয়া গতি, বালুমহাল, মাদক, চাঁদাবাজি, ডাকাতি, হত্যা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪৩টি মামলা দায়ের করা হয়েছে।জব্দ করা অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে উদ্ধার করা মাছের রেণুপোনা পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে এবং জব্দকৃত অন্যান্য মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।নৌ পুলিশ জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা, নদীকেন্দ্রিক অপরাধ দমন এবং নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত