রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষকদের অংশগ্রহণে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ শীর্ষক সেমিনার ও ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সেমিনার ও ফল মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম রাসূল, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল জব্বার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি মাহবুব আলম বাদল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংবাদকর্মীরা। সেমিনারে বক্তারা নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন,
আরও পড়ুন, বগুড়া গাবতলীর অনলাইন জূয়ার মাস্টার এজেন্ট গ্রেফতার
কৃষির আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য কৃষকদের আধুনিক প্রযুক্তি, গবেষণালব্ধ জ্ঞান এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে সরকারের বিভিন্ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘পার্টনার কংগ্রেস’-এ আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ফসল উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে কৃষকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এদিকে, আয়োজিত ফল মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের মৌসুমি ফল প্রদর্শন করা হয়। প্রদর্শিত ফলের বৈচিত্র্য উপস্থিত কৃষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। আয়োজক সূত্রে জানা যায়, পার্টনার কংগ্রেস ও ফল মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন