দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ নির্মাণে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব

মেহেরপুরে হেরোইন সেবনের দায়ে দুইজনের ৬ মাসের কারাদণ্ড

বাসনের যাযর এলাকায় চোরাই তেলের ব্যবসার অভিযোগ, মোরসালিনকে ঘিরে নানা প্রশ্ন

‘আয়নাবাজি’ নাবিলার ক্যারিয়ার বদলে দেওয়ার ১০ বছর

মাতামুহুরীতে মিনি কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নতুন সম্ভাবনার দ্বার খুলল

লামায় যুবলীগ নেতা রাসেল চৌধুরী গং কর্তৃক মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টে হামলা- ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তার শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের উদ্যোগ

রাউজানে পুলিশের সঙ্গে সশস্ত্র অপরাধীদের গুলিবিনিময়, আহত ১২

নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যাগে প্রসন্ন সাহার পুকুরে সৌন্দর্যবর্ধনের নতুন দিগন্ত

ছাত্রদলের উদ্যাগে প্রসন্ন সাহার পুকুরে সৌন্দর্যবর্ধনের নতুন দিগন্ত

নরসিংদী শহরের ঐতিহ্যবাহী প্রসন্ন সাহার পুকুরে সম্পন্ন হওয়া শিক্ষাবান্ধব ও সৌন্দর্যবর্ধনমূলক কাজ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানা।পরিদর্শনকালে তারা পুকুর এলাকায় বাস্তবায়িত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বৃক্ষরোপণ এবং পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী,সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানান।জানা যায়, প্রসন্ন সাহার পুকুরকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য আরও আকর্ষণীয়, পরিচ্ছন্ন এবং শিক্ষাবান্ধব পরিবেশে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ স্থাপন, ছাউনি নির্মাণ, পরিবেশ উন্নয়ন এবং সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে।এ উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান

আরও পড়ুন, মুক্তিযোদ্ধা পরিবারকে ঘিরে নতুন ৭ দফা রূপরেখা

 নাহিদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। তাদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা টানা প্রায় ১৮ দিন স্বেচ্ছাশ্রম ও সমন্বয়ের মাধ্যমে কাজ সম্পন্ন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ৩০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল।পরিদর্শন শেষে স্থানীয় শিক্ষার্থী ও সুধীজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রসন্ন সাহা পুকুরের পরিবেশ উন্নয়নের ফলে এটি শিক্ষার্থী, দর্শনার্থী ও সাধারণ মানুষের জন্য একটি মনোরম ও উপযোগী স্থানে পরিণত হবে। তারা এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সামাজিক সম্প্রীতি, শিক্ষা সহায়ক পরিবেশ সৃষ্টি এবং জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এলাকার সৌন্দর্য ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে তারা ভবিষ্যতেও কাজ করে যাবেন।প্রসন্ন সাহা পুকুরে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : নতুন দিগন্ত উদ্যাগে শিক্ষাবান্ধব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যাগে প্রসন্ন সাহার পুকুরে সৌন্দর্যবর্ধনের নতুন দিগন্ত

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x