দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬

সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আলোচিত চিকিৎসক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় প্রায় ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন, মাদারগঞ্জে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা

এদিকে, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফের করা রিভিশন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। সেই আবেদন নিষ্পত্তির পর তার বিচার পুনরায় শুরু হবে বলে জানা গেছে।মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে।দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সময় মামলার আরেক আসামি রুহুল আমীন বাবু মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর এ মামলার রায়ে নিহত চিকিৎসকের পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : কারাদণ্ড চিকিৎসক হত্যা মামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৬ জুন ২০২৬

সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় প্রায় ১৫ বছর পর রায় দিয়েছেন আদালত। আলোচিত এই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।বুধবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকারিয়া মাসুদ এবং সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ জানান, রায় ঘোষণার সময় আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। তবে অপর আসামি জাকারিয়া মাসুদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন, মাদারগঞ্জে বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা

এদিকে, মামলার আরেক আসামি ডা. আবদুল লতিফের করা রিভিশন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। সেই আবেদন নিষ্পত্তির পর তার বিচার পুনরায় শুরু হবে বলে জানা গেছে।মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৬ এপ্রিল রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে সরকারি ব্যাচেলর কোয়ার্টারের নিজ কক্ষে ডা. বাকি মির্জাকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে।দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার সময় মামলার আরেক আসামি রুহুল আমীন বাবু মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর এ মামলার রায়ে নিহত চিকিৎসকের পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত