দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৪ জুন ২০২৬

চীনের বাজারে নতুন সুযোগ, বাণিজ্য ঘাটতি কমাতে বড় উদ্যোগ বাংলাদেশের

বাণিজ্য ঘাটতি কমাতে বড় উদ্যোগ বাংলাদেশের

বাংলাদেশকে শতভাগ পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিলেও চীনের বিশাল বাজারে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি বাংলাদেশ। বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ২০ বিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্যের মধ্যে প্রায় ১৯ বিলিয়ন ডলারই চীনের অনুকূলে থাকায় বাণিজ্য বৈষম্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিপণ্য রপ্তানিসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য ঘাটতি কমানো, এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বড় উন্নয়ন প্রকল্পে চীনা অর্থায়ন নিশ্চিত করা। জানা গেছে, বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে সহজ শর্তে ঋণ ও অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।এদিকে, 

আরও  পড়ুন, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগানে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এলডিসি উত্তরণের পর বর্তমান শুল্কমুক্ত সুবিধা হারানোর আশঙ্কায় দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং সফরে আনুষ্ঠানিক আলোচনা শুরুর অগ্রগতি হতে পারে।কৃষি খাতেও বড় সাফল্যের আশা করছে বাংলাদেশ। চীনের বাজারে বাংলাদেশের আম ও কাঁঠাল রপ্তানির জন্য প্রয়োজনীয় প্রোটোকল ও সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, এটি দেশের কৃষিপণ্য রপ্তানির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারা ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল, ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং সহযোগিতা, মোংলা বন্দর আধুনিকায়ন, নবম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনাসহ একাধিক কৌশলগত বিষয়ও আলোচনায় থাকবে।ব্যবসায়ীরা বলছেন, চীনের দেওয়া শুল্কমুক্ত সুবিধা এতদিন পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এবার সফরের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে চীনের বাজারে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিষয় : চ্যালেঞ্জ বড় উদ্যোগ নতুন সুযোগ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চীনের বাজারে নতুন সুযোগ, বাণিজ্য ঘাটতি কমাতে বড় উদ্যোগ বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

বাংলাদেশকে শতভাগ পণ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিলেও চীনের বিশাল বাজারে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি বাংলাদেশ। বর্তমানে দুই দেশের মধ্যে প্রায় ২০ বিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্যের মধ্যে প্রায় ১৯ বিলিয়ন ডলারই চীনের অনুকূলে থাকায় বাণিজ্য বৈষম্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, প্রযুক্তি এবং কৃষিপণ্য রপ্তানিসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য ঘাটতি কমানো, এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা এবং বড় উন্নয়ন প্রকল্পে চীনা অর্থায়ন নিশ্চিত করা। জানা গেছে, বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে সহজ শর্তে ঋণ ও অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।এদিকে, 

আরও  পড়ুন, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগানে মুখর জগন্নাথ বিশ্ববিদ্যালয়

এলডিসি উত্তরণের পর বর্তমান শুল্কমুক্ত সুবিধা হারানোর আশঙ্কায় দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ইতোমধ্যে যৌথ সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং সফরে আনুষ্ঠানিক আলোচনা শুরুর অগ্রগতি হতে পারে।কৃষি খাতেও বড় সাফল্যের আশা করছে বাংলাদেশ। চীনের বাজারে বাংলাদেশের আম ও কাঁঠাল রপ্তানির জন্য প্রয়োজনীয় প্রোটোকল ও সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, এটি দেশের কৃষিপণ্য রপ্তানির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারা ও মোংলায় চীনা অর্থনৈতিক অঞ্চল, ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং সহযোগিতা, মোংলা বন্দর আধুনিকায়ন, নবম চীন-বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণ এবং তিস্তা মহাপরিকল্পনাসহ একাধিক কৌশলগত বিষয়ও আলোচনায় থাকবে।ব্যবসায়ীরা বলছেন, চীনের দেওয়া শুল্কমুক্ত সুবিধা এতদিন পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। এবার সফরের মাধ্যমে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে চীনের বাজারে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত