কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। তবে জেলা সদরসহ কোথাও দলটির ব্যানারে কোনো সভা, সমাবেশ, মিছিল কিংবা কেক কাটার মতো কর্মসূচির খবর পাওয়া যায়নি।জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে পালন করছেন।তবে মাঠপর্যায়ে কর্মসূচি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয়তা লক্ষ্য করা গেছে। অনেকেই ফেসবুকে স্লোগান, ছবি ও ফটোকার্ড পোস্ট করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।কেউ কেউ অভিযোগ করে বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা চাপের কারণে রাজনৈতিক কর্মকাণ্ড ও মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছে।
আরও পড়ুন, পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
এদিকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন প্রবেশপথ ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জসহ ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। যশোর সেনানিবাস থেকে সেনা সদস্যরা গোপালগঞ্জে পৌঁছালেও তাদের সড়কে টহল দিতে দেখা যায়নি।জেলা প্রশাসক জানান, জেলার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ৩০ জুন পর্যন্ত সেনা মোতায়েন থাকবে এবং সার্বক্ষণিক নজরদারি চলবে।পুলিশ সুপার বলেন, শহরের প্রবেশপথ, গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়।
বিষয় : আইনশৃঙ্খলা কঠোর নিরাপত্তা গোপালগঞ্জে

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন