দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।সোমবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবির সদস্যরা মোতায়েন থাকবেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে এই মোতায়েন কার্যকর ভূমিকা রাখবে।এদিকে শুধু নির্ধারিত পাঁচ জেলাই নয়, দেশের অন্যান্য জেলাগুলোতেও প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবির সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে দ্রুত অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে বলেও জানিয়েছে বাহিনীটি।সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে বলে জানা গেছে।
বিষয় : আইনশৃঙ্খলা দায়িত্ব পালন মাঠে বিজিবি

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন