দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে হোটেল শাংগ্রি-লায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চীন সফরের অংশ হিসেবে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় অংশ নেবেন। 

আরও  পড়ুন, হত্যা ও হত্যাচেষ্টা মামলায় মমতাজের জামিনে নতুন মোড়

এরপর রাজধানী বেইজিংয়ে শুরু হবে সফরের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় কার্যক্রম।বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রাক্কালে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।এর আগে মালয়েশিয়া সফরের শেষ দিনে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই হয়।চার দিনের এই সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

বিষয় : সফর প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাত ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে হোটেল শাংগ্রি-লায় নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চীন সফরের অংশ হিসেবে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’ বার্ষিক সভায় অংশ নেবেন। 

আরও  পড়ুন, হত্যা ও হত্যাচেষ্টা মামলায় মমতাজের জামিনে নতুন মোড়

এরপর রাজধানী বেইজিংয়ে শুরু হবে সফরের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় কার্যক্রম।বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রাক্কালে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।এর আগে মালয়েশিয়া সফরের শেষ দিনে কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক ও দুটি চুক্তি সই হয়।চার দিনের এই সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত