মেহেরপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী মানুষের সুবিধার্থে নির্মিত ‘ন্যায়কুঞ্জ’ এর উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ।এ সময় তিনি বলেন, “আমরা যে যেখান থেকে কাজ করছি, রাষ্ট্রের পক্ষে এবং জনগণের পক্ষে কাজ করছি। এই বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করলে বিচারপ্রার্থী মানুষ অনুভব করবে যে রাষ্ট্র তাদের কথা ভাবে এবং তারা রাষ্ট্রের অংশীদার। বিচার বিভাগের সংশ্লিষ্টদের জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।”সোমবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জাফর আহমেদ এসব কথা বলেন।উদ্বোধন শেষে বিচারপতি ন্যায়কুঞ্জের নামফলক উন্মোচন করেন, স্থাপনাটি পরিদর্শন করেন এবং সেখানে অনুষ্ঠিত মোনাজাতে অংশ নেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ন্যায়কুঞ্জ চালুর মাধ্যমে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তির সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং মেহেরপুরের জনগণ আরও উন্নত সেবা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।জেলা ও দায়রা জজ মো. গোলাম কবির বলেন, “ন্যায়কুঞ্জ শুধু একটি স্থাপনা নয়, এটি বিচার বিভাগের একটি মানবিক প্রতীক।”তিনি জানান, আদালতে আসা সাধারণ মানুষের বসা, বিশ্রাম, পানি পান ও সাময়িক অপেক্ষার সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন, জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ফেইজবুকে পোস্টের অভিযোগ, কলেজছাত্র গ্রেপ্তার
এর ফলে মামলা-সংক্রান্ত কাজে আসা মানুষ অন্তত প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি পাবেন।অনুষ্ঠানে বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক।এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ, পারিবারিক আপিল আদালতের বিচারক মো. কেরামত আলী, শিশুর প্রতি সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস. এম. মাসুদ জামান, মো. ওয়াহিদুজ্জামান, যুগ্ম জেলা ও দায়রা জজ নাজনীন রেহেনা ও মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুর রহমান ও মেঘা গুপ্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিনিয়র সহকারী জজ (সদর) মো. মাসুদ রানা, পিপি নজরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তুহিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুল আজম খোকন, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. নাসিম, সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনসহ বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয় : বিচারপতি বিচারপ্রার্থী র সুবিধার্থ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন