দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২২ জুন ২০২৬

গুজব-অপতথ্য ঠেকাতে নজরদারি জোরদার, ২৪ ঘণ্টা ফ্যাক্টচেক ইউনিট চালু : তথ্যমন্ত্রী

গুজব-অপতথ্য ঠেকাতে নজরদারি জোরদার

দেশজুড়ে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতে সরকারের নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।তিনি জানান, তথ্য অধিদপ্তরের সদর দপ্তরে একটি বিশেষায়িত ‘গুজব প্রতিরোধ ও ফ্যাক্ট চেকিং কমিটি’ ২৪ ঘণ্টা কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য দ্রুত যাচাই করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্যবিবরণী ও প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হচ্ছে।আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব তথ্য জানান।মন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগীয় শহরগুলোতেও আঞ্চলিক তথ্য অফিসগুলো নিজ নিজ এলাকার অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য পর্যবেক্ষণ করছে।অপতথ্য ও সাইবার হয়রানি মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে নিয়মিত নিবন্ধ, ফিচার ও প্রচারণাও চালানো হচ্ছে বলে জানান তিনি।

আরও  পড়ুন, মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্যদিকে, পিআইবি’র ফ্যাক্টচেক উদ্যোগ ‘বাংলাফ্যাক্ট’ ইতিমধ্যে ১৬টি ভুয়া ওয়েবসাইট এবং ৪০০টির বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বলে সংসদে জানানো হয়।এছাড়া এ পর্যন্ত ৭৮৩টি ফ্যাক্টচেক, অনুসন্ধানী প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বর্তমান সরকারের সময়েই ২২৯টি প্রকাশিত হয়েছে বলে তথ্য দেওয়া হয়।প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি ভাইরাল দাবির সত্যতা যাচাই করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।সংসদে আরও জানানো হয়, ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত শত শত ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ৬৪ জেলায় সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে প্রায় ছয় হাজার সাংবাদিককে ফ্যাক্টচেকিং ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ করে তোলা হয়েছে।সরকার জানিয়েছে, অপতথ্য মোকাবেলায় ভবিষ্যতে ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ও প্রকাশ করা হবে, যা সাংবাদিকদের জন্য সহায়ক গাইড হিসেবে কাজ করবে।

বিষয় : নজরদারি গুজব-অপতথ্য ইউনিট চালু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

গুজব-অপতথ্য ঠেকাতে নজরদারি জোরদার, ২৪ ঘণ্টা ফ্যাক্টচেক ইউনিট চালু : তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x