রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলের শাপলা চত্বরে দিনদুপুরে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন লোকমান নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী।রোববার বিকাল ৩টার পর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা লোকমানকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।পুলিশ জানিয়েছে, লোকমানের হাতে ও পায়ে মোট তিনটি গুলি লাগে।
আরও পড়ুন, ফতুল্লায় প্রতিবেশীর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জন গ্রেপ্তার
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল।গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত টার্গেটভিত্তিক ছিনতাই। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই দুর্বৃত্তদের কাছে পৌঁছেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।
আরও পড়ুন, রাজধানীবাসীর জন্য সুখবর, আজ থেকে বাড়ল মেট্রোরেলের সময়সূচি

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন