দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

অভিযানে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত দুই এসআই

বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

রাজস্ব আয় বাড়িয়ে উন্নয়নের নতুন লক্ষ্য, ২,৬২১ কোটি টাকার বাজেট গাসিকের

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

ভালোবাসার শেষ অধ্যায়! স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী দুজনেরই মর্মান্তিক মৃত্যু

    সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্ভোধন করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

কসবায় দিগন্ত এক্সপ্রেস বাস খাদে পড়ে,  অন্তত আহত ২০

বিশেষ অভিযানে মানব পাচার মামলাসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেফতার

৫৯ ঘণ্টা শূন্যরেখায় ১০ জন: রোদ-বৃষ্টি আর অনিশ্চয়তায় সীমান্তে মানবিক সংকট

বলে জানিয়েছে বিজিবি।

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক মানবিক সংকট। নারী ও শিশুসহ ১০ জন মানুষ টানা প্রায় ৫৯ ঘণ্টা ধরে শূন্যরেখার ফসলি জমির সরু আইলে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। না তারা বাংলাদেশে ঢুকতে পারছেন, না ভারত তাদের ফিরিয়ে নিচ্ছে। ফলে সীমান্তের মাঝখানে অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন কাটছে তাদেরস্থানীয় সূত্র ও সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, জ্যৈষ্ঠের তীব্র রোদ, ভ্যাপসা গরম ও মাঝে বৃষ্টির মধ্যেও ওই ১০ জন সীমান্তের আইলে অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অচলাবস্থা রোববার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।অভিযোগ উঠেছে, গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে কঠোর নজরদারির কারণে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে 

আরো পড়ুন , আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, ৩০ বছর ধরে জমি দখলের অভিযোগ

পারেননি বলে জানিয়েছে বিজিবি। এমনকি শুক্রবার রাতের বজ্রবৃষ্টিতেও খোলা আকাশের নিচেই থাকতে হয়েছে তাদের।ঘটনার সমাধানে ইতোমধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। বিজিবি জানিয়েছে, তারা বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বলেছে, তবে ভারতীয় পক্ষ এতে সম্মত হয়নি।এদিকে সীমান্তে আটকে থাকা শিশুদের দুরবস্থা দেখে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। এলাকাবাসীর দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত দুই দেশের সরকারকে আলোচনায় বসে এই সংকটের সমাধান করতে হবে। তা না হলে নারী-শিশুসহ এসব মানুষের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।সীমান্তের সরু আইলে জমে থাকা পানির ওপর, মাথার ওপরে শুধু খোলা আকাশ—এভাবেই কাটছে ১০টি জীবনের দীর্ঘ অপেক্ষা। এখন প্রশ্ন, কবে মিলবে এই মানবিক সংকটের সমাধান?

বিষয় : হৃদয়বিদারক পঞ্চগড় সদর সীমান্তে তৈরি হয়েছে এক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৭ জুলাই ২০২৬

৫৯ ঘণ্টা শূন্যরেখায় ১০ জন: রোদ-বৃষ্টি আর অনিশ্চয়তায় সীমান্তে মানবিক সংকট

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি-প্রধানপাড়া সীমান্তে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক মানবিক সংকট। নারী ও শিশুসহ ১০ জন মানুষ টানা প্রায় ৫৯ ঘণ্টা ধরে শূন্যরেখার ফসলি জমির সরু আইলে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। না তারা বাংলাদেশে ঢুকতে পারছেন, না ভারত তাদের ফিরিয়ে নিচ্ছে। ফলে সীমান্তের মাঝখানে অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন কাটছে তাদেরস্থানীয় সূত্র ও সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, জ্যৈষ্ঠের তীব্র রোদ, ভ্যাপসা গরম ও মাঝে বৃষ্টির মধ্যেও ওই ১০ জন সীমান্তের আইলে অবস্থান করছেন। তাদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই অচলাবস্থা রোববার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।অভিযোগ উঠেছে, গত শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে কঠোর নজরদারির কারণে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে 

আরো পড়ুন , আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, ৩০ বছর ধরে জমি দখলের অভিযোগ

পারেননি বলে জানিয়েছে বিজিবি। এমনকি শুক্রবার রাতের বজ্রবৃষ্টিতেও খোলা আকাশের নিচেই থাকতে হয়েছে তাদের।ঘটনার সমাধানে ইতোমধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। বিজিবি জানিয়েছে, তারা বিএসএফকে ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বলেছে, তবে ভারতীয় পক্ষ এতে সম্মত হয়নি।এদিকে সীমান্তে আটকে থাকা শিশুদের দুরবস্থা দেখে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। এলাকাবাসীর দাবি, মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত দুই দেশের সরকারকে আলোচনায় বসে এই সংকটের সমাধান করতে হবে। তা না হলে নারী-শিশুসহ এসব মানুষের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।সীমান্তের সরু আইলে জমে থাকা পানির ওপর, মাথার ওপরে শুধু খোলা আকাশ—এভাবেই কাটছে ১০টি জীবনের দীর্ঘ অপেক্ষা। এখন প্রশ্ন, কবে মিলবে এই মানবিক সংকটের সমাধান?

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত