ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে জাতীয় সংসদ ভবন ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের শোভাযাত্রা, মিছিল, সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকর সামগ্রী বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন চলাকালে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন, সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদক
নির্দেশনা অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ ও অন্যান্য ক্ষতিকর সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সব ধরনের রাজনৈতিক, সামাজিক বা অন্য যেকোনো উদ্দেশ্যে মিছিল, বিক্ষোভ, সমাবেশ ও শোভাযাত্রা আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে।নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোড হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ সংযোগ সড়ক পর্যন্ত অংশ।এ ছাড়া বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর আশপাশের সব সড়ক ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের বাজেট অধিবেশন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন, ভ্যাপসা গরমের পর স্বস্তির আভাস, ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
বিষয় : নির্দেশনা নিরাপত্তা সমাবেশ-মিছিল নিরাপত্তা

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন