কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে দেশের আট বিভাগেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে তাপমাত্রা কিছুটা কমে গরমের তীব্রতা হ্রাস পেতে পারে।এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন,দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি ও সীমান্তবাসী
যা গরমের অস্বস্তি কিছুটা কমাতে সহায়তা করবে।আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন , ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন
বিষয় : পিঁয়াজ স্বস্তি বজ্রবৃষ্টি ভ্যাপসা গরম

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন