দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের সতর্কবার্তা: সার সংকটে বাংলাদেশ, খাদ্য ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ

বহিষ্কার মানেই আসন শূন্য নয়, গাজী নজরুল প্রসঙ্গে নির্বাচন কমিশন

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রীর

‘বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন’দেশি-বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর আহ্বান

খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রবাসীদের পাসপোর্ট সেবায় স্বস্তি, আরও ৬ মাস বাড়ল বিশেষ সুবিধা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মেজর (অব.) মোজাফফর, আজ গুরুত্বপূর্ণ শুনানি

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন

মোহাম্মদ রফিকুল

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুপারিশ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তবে নিরাপত্তা নির্দেশনা মেনে আগে থেকেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল বলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। 

আরো পড়ুন ,শরীরের সব রক্ত দিলেও বাঁচাতে পারলাম না’ ডেঙ্গুতে শিশুমৃত্যুতে বাবার কান্না

এছাড়া বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।মন্ত্রণালয় জানিয়েছে, কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।এছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সুযোগও রাখা হয়েছে কমিটির জন্য। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নীতিমালা কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি না হওয়াকে স্বস্তির বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এমন ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

বিষয় : নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে সুপারিশ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।শুক্রবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরি করবীতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। তবে নিরাপত্তা নির্দেশনা মেনে আগে থেকেই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছিল বলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। 

আরো পড়ুন ,শরীরের সব রক্ত দিলেও বাঁচাতে পারলাম না’ ডেঙ্গুতে শিশুমৃত্যুতে বাবার কান্না

এছাড়া বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।মন্ত্রণালয় জানিয়েছে, কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভূমিকা চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।এছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সুযোগও রাখা হয়েছে কমিটির জন্য। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।এদিকে ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা নীতিমালা কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি না হওয়াকে স্বস্তির বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে এমন ঘটনায় ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত