দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

আজ শনিবার থেকে সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল বন্ধ, জারি নিরাপত্তা নির্দেশনা

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদক

ভ্যাপসা গরমের পর স্বস্তির আভাস, ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি ও সীমান্তবাসী

ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন

শরীরের সব রক্ত দিলেও বাঁচাতে পারলাম না’ ডেঙ্গুতে শিশুমৃত্যুতে বাবার কান্না

বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে তুরস্কের আগ্রহ, সহযোগিতা জোরদারের ইঙ্গিত

পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি ঘোষণা চান কর্মচারীরা

পে স্কেল নিয়ে অনিশ্চয়তা কাটাতে সরকারি ঘোষণা চান কর্মচারীরা

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদক

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদক
সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদক

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকসুদানের কাদুগলি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের অসামান্য সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পদকগুলো প্রদান করা হয়। শনিবার (৬ জুন) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য নিশ্চিত করেছে।অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন।মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মণ্ডল।

আরও  পড়ুন, ভ্যাপসা গরমের পর স্বস্তির আভাস, ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত প্রায় চার হাজার ৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একই সঙ্গে বর্তমানে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।চলতি বছর বিশ্বের ৩৩টি সদস্য রাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে।অনুষ্ঠান শেষে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।উল্লেখ্য, ড্যাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রবর্তন করে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সৈন্য ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরও  পড়ুন, দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি ও সীমান্তবাসী

বিষয় : শান্তিরক্ষী নিহত সুদানে নিহত হ্যামারশোল্ড পদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৬ জুন ২০২৬

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদক

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সুদানে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকসুদানের কাদুগলি এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের মর্যাদাপূর্ণ মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের অসামান্য সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পদকগুলো প্রদান করা হয়। শনিবার (৬ জুন) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য নিশ্চিত করেছে।অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন।মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা এবং প্রাইভেট সান্তো মণ্ডল।

আরও  পড়ুন, ভ্যাপসা গরমের পর স্বস্তির আভাস, ঢাকাসহ ৮ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ১৯৪৮ সাল থেকে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত প্রায় চার হাজার ৫০০ শান্তিরক্ষীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একই সঙ্গে বর্তমানে বিশ্বের বিভিন্ন মিশনে কর্মরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীর গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন।চলতি বছর বিশ্বের ৩৩টি সদস্য রাষ্ট্রের ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে।অনুষ্ঠান শেষে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেন।উল্লেখ্য, ড্যাগ হ্যামারশোল্ড পদক ১৯৯৭ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রবর্তন করে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালনকালে নিহত সামরিক, পুলিশ ও বেসামরিক সদস্যদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সৈন্য ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আরও  পড়ুন, দেশের বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, সর্বোচ্চ সতর্কতায় বিজিবি ও সীমান্তবাসী

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত