দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন, ক্যান্সারের সঙ্গে লড়ছেন মনির মিয়া, বাঁচার আকুতি পরিবারের

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় চরপাড়া এলাকার বাসিন্দা গজনবী খান আহত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

এরপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে চরপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র ভোগান্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন, ফুলবাড়িয়ায় ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসিন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদারসহ স্থানীয় নেতারা। পরে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এতে প্রায় ৪৫ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুন

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে একটি আন্ডারপাস নির্মাণকাজ শুরু হলেও তা বন্ধ রয়েছে। বিষয়টি দ্রুত সমাধানে সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

বিষয় : মির্জাপুর অবরোধ ফুটওভার ব্রিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন, ক্যান্সারের সঙ্গে লড়ছেন মনির মিয়া, বাঁচার আকুতি পরিবারের

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় চরপাড়া এলাকার বাসিন্দা গজনবী খান আহত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

এরপর ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে চরপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র ভোগান্তি। খবর পেয়ে ঘটনাস্থলে যান মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারাও সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন, ফুলবাড়িয়ায় ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসিন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদারসহ স্থানীয় নেতারা। পরে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন। এতে প্রায় ৪৫ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুন

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে একটি আন্ডারপাস নির্মাণকাজ শুরু হলেও তা বন্ধ রয়েছে। বিষয়টি দ্রুত সমাধানে সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত