দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ৩০ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন, ফুলবাড়িয়ায় ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই গাড়িটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় আশপাশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিস সদস্যরা পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন তারা।

আরও পড়ুন, পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো প্রাণহানিও ঘটেনি। আগুন নেভানোর পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন, কসবা-আখাউড়ায় জামায়াতের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঈদের ছুটির সময়ে ব্যস্ত এক্সপ্রেসওয়েতে এমন ঘটনায় গাড়িচালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রার আগে গাড়ির ইঞ্জিন, বৈদ্যুতিক সংযোগ ও জ্বালানি ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষা করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : আগুন এক্সপ্রেসওয়ে শ্রীনগর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুন

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন, ফুলবাড়িয়ায় ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই গাড়িটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় আশপাশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিস সদস্যরা পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন তারা।

আরও পড়ুন, পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো প্রাণহানিও ঘটেনি। আগুন নেভানোর পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন, কসবা-আখাউড়ায় জামায়াতের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঈদের ছুটির সময়ে ব্যস্ত এক্সপ্রেসওয়েতে এমন ঘটনায় গাড়িচালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রার আগে গাড়ির ইঞ্জিন, বৈদ্যুতিক সংযোগ ও জ্বালানি ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষা করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত