দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গভীর রাতে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।আরও পড়ুন, ফুলবাড়িয়ায় ১০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনশনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই গাড়িটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় আশপাশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিস সদস্যরা পানি ও ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হন তারা।আরও পড়ুন, পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো প্রাণহানিও ঘটেনি। আগুন নেভানোর পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।আরও পড়ুন, কসবা-আখাউড়ায় জামায়াতের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণশ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ঈদের ছুটির সময়ে ব্যস্ত এক্সপ্রেসওয়েতে এমন ঘটনায় গাড়িচালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দূরপাল্লার যাত্রার আগে গাড়ির ইঞ্জিন, বৈদ্যুতিক সংযোগ ও জ্বালানি ব্যবস্থার নিরাপত্তা পরীক্ষা করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে প্রাইভেটকারে আগুন