আরও পড়ুন, ইরানের পাল্টা পদক্ষেপে উদ্বেগ মধ্যপ্রাচ্যে
ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন। ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে—এমন কোনো পরিস্থিতি যুক্তরাষ্ট্র মেনে নেবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “এটি আন্তর্জাতিক জলসীমা। ওমানকেও সবার মতো ভদ্র আচরণ করতে হবে। তা না হলে তাদের উড়িয়ে দেওয়া হবে।”
আরও পড়ুন, আইআরজিসির অনুমতিতে ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পাড়ি দিল ২৩ জাহাজ
মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ওমান। ফলে ট্রাম্প ভুলবশত ইরানের পরিবর্তে ওমানকে হুমকি দিয়েছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ট্রাম্পের ওই বক্তব্যের ভিডিও ক্লিপ ও অনুলিপি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে তাঁর মন্তব্যে কোনো সংশোধনও আনা হয়নি।
আরও পড়ুন, গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান তুরস্কের প্রেসিডেন্টের
এদিকে ট্রাম্পের বক্তব্যের পর ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Esmail Baghaei বলেন, “বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশ ওমানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ভয়ভীতি ও অরাজকতাকে স্বাভাবিক নিয়মে পরিণত করার প্রবণতারই প্রতিফলন ট্রাম্পের এই মন্তব্য।
বিষয় : ট্রাম্প হুমকি ওমান হরমুজ প্রণালি

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন