দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান তুরস্কের প্রেসিডেন্টের

গাজা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-কে ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdogan। ঈদুল আজহা উপলক্ষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

এরদোগান বলেন, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, একদিন মুসলিম বিশ্বের পক্ষ থেকেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি গাজাবাসীর প্রতি গভীর সংহতি প্রকাশ করে বলেন, এই ঈদ গাজাসহ বহু অঞ্চলের মানুষের জন্য আনন্দ নয়, বরং বেদনার প্রতীক হয়ে উঠেছে।

আরও পড়ুন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

এরদোগান আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক ভালোবাসা ও ঐক্য বাড়ানোর সময় হলেও গাজা পরিস্থিতির কারণে মুসলিম বিশ্ব এবার গভীরভাবে ব্যথিত। উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকেই তুরস্ক নিয়মিতভাবে ইসরাইলের কঠোর সমালোচনা করে আসছে এবং যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে।

আরও পড়ুন, বাংলাদেশিদের আর ‘জামাই আদর’ করা হবে না: শুভেন্দু অধিকারী

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

বিষয় : প্রেসিডেন্ট তুরস্ক গাজা ইস্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান তুরস্কের প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

গাজা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu-কে ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdogan। ঈদুল আজহা উপলক্ষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন, ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

এরদোগান বলেন, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, একদিন মুসলিম বিশ্বের পক্ষ থেকেই এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি গাজাবাসীর প্রতি গভীর সংহতি প্রকাশ করে বলেন, এই ঈদ গাজাসহ বহু অঞ্চলের মানুষের জন্য আনন্দ নয়, বরং বেদনার প্রতীক হয়ে উঠেছে।

আরও পড়ুন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

এরদোগান আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো পারস্পরিক ভালোবাসা ও ঐক্য বাড়ানোর সময় হলেও গাজা পরিস্থিতির কারণে মুসলিম বিশ্ব এবার গভীরভাবে ব্যথিত। উল্লেখ্য, গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকেই তুরস্ক নিয়মিতভাবে ইসরাইলের কঠোর সমালোচনা করে আসছে এবং যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে।

আরও পড়ুন, বাংলাদেশিদের আর ‘জামাই আদর’ করা হবে না: শুভেন্দু অধিকারী

এর আগে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, তুরস্কের প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিষয় নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত