দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ইরানের পাল্টা পদক্ষেপে উদ্বেগ মধ্যপ্রাচ্যে

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ হামলার জবাবে তারা একটি মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা আঘাত চালিয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশিদের আর ‘জামাই আদর’ করা হবে না: শুভেন্দু অধিকারী

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে ওই বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। তবে কোন স্থানে এই ঘাঁটি অবস্থিত, তা প্রকাশ করেনি আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতে আরও হামলা হলে তার প্রতিক্রিয়া হবে আরও কঠোর।

আরও পড়ুন, আইআরজিসির অনুমতিতে ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পাড়ি দিল ২৩ জাহাজ

এর আগে বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবর সামনে আসে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে তাদের বাহিনী ও বাণিজ্যিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করছিল এমন স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, একই সময়ে কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন, গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান তুরস্কের প্রেসিডেন্টের

এদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : ইরান বিমানঘাঁটি মধ্যপ্রাচ্য জবাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইরানের পাল্টা পদক্ষেপে উদ্বেগ মধ্যপ্রাচ্যে

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ হামলার জবাবে তারা একটি মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা আঘাত চালিয়েছে।

আরও পড়ুন, বাংলাদেশিদের আর ‘জামাই আদর’ করা হবে না: শুভেন্দু অধিকারী

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে ওই বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। তবে কোন স্থানে এই ঘাঁটি অবস্থিত, তা প্রকাশ করেনি আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে এবং ভবিষ্যতে আরও হামলা হলে তার প্রতিক্রিয়া হবে আরও কঠোর।

আরও পড়ুন, আইআরজিসির অনুমতিতে ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালী পাড়ি দিল ২৩ জাহাজ

এর আগে বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবর সামনে আসে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে তাদের বাহিনী ও বাণিজ্যিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করছিল এমন স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, একই সময়ে কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন, গাজা ইস্যুতে মুসলিম ঐক্যের আহ্বান তুরস্কের প্রেসিডেন্টের

এদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন বেজেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত