দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

বড়বিল ইউনিয়নে গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও এক মাসের ওষুধ প্রদান

বিশ্ব জনসংখ্যা দিবসে খাগড়াছড়িতে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব

প্রকৃতির নির্মম ছোবলে বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগে ৪৩ প্রাণহানিসহ দুর্যোগের মুখে প্রায় ৯ লাখ মানুষ

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্রে হামলা: নকল করতে না পেরে ভাঙচুর, মামলা

৫ দিন পর কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু, স্বস্তি ফিরল রেলপথে

অনলাইনে আম বেচে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন তরুণ উদ্যোক্তা বদলগাছীর মোস্তাকিম

মিঠাপুকুরে কলেজছাত্রী খুশির রহস্যমৃত্যু, হত্যা ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে চাঞ্চল্য

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  নাজিমুদ্দিন বাবু  ফকির নামের এক যুবকের মৃত্যু

চাঁদাবাজির প্রতিবাদে রক্তাক্ত হামলা,ভাঙচুর ও কুপিয়ে আহত ৩, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজির প্রতিবাদে রক্তাক্ত হামলা,ভাঙচুর ও কুপিয়ে আহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ভয়াবহ হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টার দিকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় সংঘটিত এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সাব্বির ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষিপ্ত হয়ে তারা এলাকায় ভাঙচুর চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় মিজান, কুদরত ও জনি নামে তিনজনকে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় চরম ভীতি ছড়িয়ে পড়ে।

আরও  পড়ুন , মাওয়া এক্সপ্রেসওয়েতে গরুবোঝাই ট্রাক ছিনতাই, ব্যবসায়ী-চালককে পিটিয়ে আহত

পরে পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানে সাব্বিরের বাসায় তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। মূল অভিযুক্ত সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে গেলেও তার বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে।”তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চাঁদাবাজি নিয়ে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও  পড়ুন , মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

বিষয় : বিস্ফোরণ রক্তাক্ত হামলা, কুপিয়ে আহত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে রক্তাক্ত হামলা,ভাঙচুর ও কুপিয়ে আহত ৩, পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ভয়াবহ হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টার দিকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় সংঘটিত এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সাব্বির ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষিপ্ত হয়ে তারা এলাকায় ভাঙচুর চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় মিজান, কুদরত ও জনি নামে তিনজনকে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় চরম ভীতি ছড়িয়ে পড়ে।

আরও  পড়ুন , মাওয়া এক্সপ্রেসওয়েতে গরুবোঝাই ট্রাক ছিনতাই, ব্যবসায়ী-চালককে পিটিয়ে আহত

পরে পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানে সাব্বিরের বাসায় তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। মূল অভিযুক্ত সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে গেলেও তার বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে।”তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চাঁদাবাজি নিয়ে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও  পড়ুন , মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত