পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গরুবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি চৌরাস্তায় সংঘটিত এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুরবানির জন্য গরু নিয়ে যাওয়ার পথে একটি ট্রাকের গতিরোধ করে দুর্বৃত্তরা। একটি পিকআপ ভ্যান দিয়ে পথ আটকে ট্রাকে থাকা গরুর মালিক ও চালকের ওপর হামলা চালানো হয়।দুর্বৃত্তরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে গরু ব্যবসায়ী হেলাল উদ্দিন, জহিরুল হক এবং ট্রাকচালক মোহাম্মদ তৈয়বকে। পরে ট্রাকসহ পাঁচটি গরু নিয়ে পালিয়ে যায় তারা।
আরও পড়ুন , ঈদযাত্রা শুরু, আগেভাগে বাড়ি ফিরছেন মানুষ; নেই বাড়তি ভাড়া-ভোগান্তি
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।আহত গরু ব্যবসায়ী জহিরুল হক বলেন, “হঠাৎ একটি পিকআপ আমাদের ট্রাকের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন দুর্বৃত্ত লোহার রড নিয়ে হামলা চালায়। পরে আমাদের মারধর করে ট্রাক নিয়ে পালিয়ে যায়।”তিনি জানান, ট্রাকে থাকা পাঁচটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।ঘটনার পর ঈদ সামনে রেখে গরু পরিবহণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তারা মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা জোরদারের দাবি জানিয়েছেন।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিল্টন দত্ত বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাক উদ্ধার এবং জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে।”
আরও পড়ুন , মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
বিষয় : ছিনতাই ঈদুল আজহা গরুবোঝাই ট্রাক

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন