নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ভয়াবহ হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১টার দিকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় সংঘটিত এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সাব্বির ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ক্ষিপ্ত হয়ে তারা এলাকায় ভাঙচুর চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় মিজান, কুদরত ও জনি নামে তিনজনকে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় চরম ভীতি ছড়িয়ে পড়ে।আরও পড়ুন , মাওয়া এক্সপ্রেসওয়েতে গরুবোঝাই ট্রাক ছিনতাই, ব্যবসায়ী-চালককে পিটিয়ে আহত পরে পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানে সাব্বিরের বাসায় তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। মূল অভিযুক্ত সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে গেলেও তার বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে।”তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ও চাঁদাবাজি নিয়ে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।আরও পড়ুন , মুন্সীগঞ্জে টিনশেড মার্কেটে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।