দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী মিন্টু গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মাদক কারবারী মিন্টু মিয়াকে (৩০) গ্রেফতার র‌্যাব-১৩। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। 

আরও পড়ুন, মহেশপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌরশহরে অভিযান চালায়। অভিযানে পৌরশহরের ৮নং ওয়ার্ডের রাইগ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তায় মিন্টু মিয়ার মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৫ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করে। সেইসাথে মাদক বহনকারী একটি পালসার মোটরসাইকেলসহ দু’টি এ্যান্ড্রোয়েড মোবাইল ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। 

আরও পড়ুন, মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

গ্রেফতারকৃত মাদক কারবারী মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরশহরের ৮নং ওয়ার্ডের মৃত দুলু মিয়ার ছেলে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বমী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত মিন্টু মিয়াসহ জব্দকৃত আলামত সমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন, ইউটিউব দেখে আঙ্গুর চাষ, বদলে গেছে মহেশপুরের কৃষক রশিদের জীবন

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

বিষয় : গ্রেফতার পলাশবাড়ী গাইবান্ধা মাদক কারবারী মিন্টু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৮ জুলাই ২০২৬

পলাশবাড়ীতে ৫৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী মিন্টু গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ মাদক কারবারী মিন্টু মিয়াকে (৩০) গ্রেফতার র‌্যাব-১৩। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। 

আরও পড়ুন, মহেশপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ভোর রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী পৌরশহরে অভিযান চালায়। অভিযানে পৌরশহরের ৮নং ওয়ার্ডের রাইগ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তায় মিন্টু মিয়ার মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৫ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করে। সেইসাথে মাদক বহনকারী একটি পালসার মোটরসাইকেলসহ দু’টি এ্যান্ড্রোয়েড মোবাইল ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। 

আরও পড়ুন, মহেশপুরে সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

গ্রেফতারকৃত মাদক কারবারী মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরশহরের ৮নং ওয়ার্ডের মৃত দুলু মিয়ার ছেলে। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বমী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত মিন্টু মিয়াসহ জব্দকৃত আলামত সমূহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন, ইউটিউব দেখে আঙ্গুর চাষ, বদলে গেছে মহেশপুরের কৃষক রশিদের জীবন

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত