দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

জবিতে প্রথমবার ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইমরানুল হক

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন। বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

জানা গেছে, প্রস্তাবিত রুটিন অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে সংশোধনী দিতে পারবে। এরপরই চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে। প্রকাশিত সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং ১১ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষা শুরু হবে ৬ জুন বাংলা প্রথম পত্র দিয়ে। লিখিত পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত। এইচএসসি পরীক্ষা প্রতিদিন দুই শিফটে অনুষ্ঠিত হবে। সকালের শিফট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৮ জুলাইয়ের মধ্যে।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা এগিয়ে আনার ফলে শিক্ষার্থীদের সেশনজট কমবে এবং একাডেমিক কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। তিনি জানান, শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, বিশেষ প্রয়োজনে যেকোনো সময় রুটিন পরিবর্তনের ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে। এছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : এইচএসসি সূচি এসএসসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x