দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে ২০২৬

চাঁদাবাজি-মাদক-যানজট, নাগরিক সেবা ও নিরাপত্তা নিয়ে ‘লাইফ সাপোর্টে’ ঢাকা

রাজধানী ঢাকা এখন একাধিক সংকটে জর্জরিত

রাজধানী ঢাকা এখন একাধিক সংকটে জর্জরিত। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক বিস্তার, চাঁদাবাজি এবং নাগরিক সেবার দুর্বলতায় সাধারণ মানুষের জীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।অভিযোগ রয়েছে, দুই সিটি করপোরেশনের পাড়া-মহল্লায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অপরাধ সিন্ডিকেটগুলো দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে শতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের সদস্য সংখ্যা কয়েক হাজার। এসব গ্যাংয়ের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ রয়েছে।এদিকে মাদক পরিস্থিতিও উদ্বেগজনক। গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাজধানীতে শতাধিক মাদক গডফাদার এবং হাজার হাজার পাইকারি ও খুচরা বিক্রেতা সক্রিয় রয়েছে।

আরও  পড়ুন , হাঁটুপানি মাড়িয়ে ঘরে ফেরা, বৃষ্টিতেই থামে ঢাকার শহর

অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই চলছে চাঁদাবাজি। নির্মাণ সামগ্রী থেকে শুরু করে দোকান, পরিবহন ও ফুটপাত—সব ক্ষেত্রেই চাঁদা আদায়ের অভিযোগ উঠছে।ঢাকা মহানগর পুলিশ-এর কর্মকর্তারা বলছেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান, চেকপোস্ট ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট, যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা নগরজীবনকে আরও জটিল করে তুলেছে।নগর বিশেষজ্ঞদের মতে, কাউন্সিলরবিহীন প্রশাসনিক কাঠামো, দুর্বল স্থানীয় নিয়ন্ত্রণ এবং দীর্ঘসূত্রতা উন্নয়ন প্রকল্পগুলোকে ব্যাহত করছে।তাদের মতে, স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্রশাসন ও রাজনৈতিক জবাবদিহি না থাকলে রাজধানীর এই সংকট আরও গভীর হবে।

আরও  পড়ুন , ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুরে জোরালো অভিযান, আতঙ্কে অপরাধীরা

বিষয় : রাজধানী নিরাপত্তা জর্জরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১১ জুলাই ২০২৬

চাঁদাবাজি-মাদক-যানজট, নাগরিক সেবা ও নিরাপত্তা নিয়ে ‘লাইফ সাপোর্টে’ ঢাকা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

রাজধানী ঢাকা এখন একাধিক সংকটে জর্জরিত। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, মাদক বিস্তার, চাঁদাবাজি এবং নাগরিক সেবার দুর্বলতায় সাধারণ মানুষের জীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।অভিযোগ রয়েছে, দুই সিটি করপোরেশনের পাড়া-মহল্লায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অপরাধ সিন্ডিকেটগুলো দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানীতে শতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের সদস্য সংখ্যা কয়েক হাজার। এসব গ্যাংয়ের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ রয়েছে।এদিকে মাদক পরিস্থিতিও উদ্বেগজনক। গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাজধানীতে শতাধিক মাদক গডফাদার এবং হাজার হাজার পাইকারি ও খুচরা বিক্রেতা সক্রিয় রয়েছে।

আরও  পড়ুন , হাঁটুপানি মাড়িয়ে ঘরে ফেরা, বৃষ্টিতেই থামে ঢাকার শহর

অন্যদিকে নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই চলছে চাঁদাবাজি। নির্মাণ সামগ্রী থেকে শুরু করে দোকান, পরিবহন ও ফুটপাত—সব ক্ষেত্রেই চাঁদা আদায়ের অভিযোগ উঠছে।ঢাকা মহানগর পুলিশ-এর কর্মকর্তারা বলছেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান, চেকপোস্ট ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট, যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা নগরজীবনকে আরও জটিল করে তুলেছে।নগর বিশেষজ্ঞদের মতে, কাউন্সিলরবিহীন প্রশাসনিক কাঠামো, দুর্বল স্থানীয় নিয়ন্ত্রণ এবং দীর্ঘসূত্রতা উন্নয়ন প্রকল্পগুলোকে ব্যাহত করছে।তাদের মতে, স্থানীয় পর্যায়ে শক্তিশালী প্রশাসন ও রাজনৈতিক জবাবদিহি না থাকলে রাজধানীর এই সংকট আরও গভীর হবে।

আরও  পড়ুন , ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুরে জোরালো অভিযান, আতঙ্কে অপরাধীরা

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত