দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুরে জোরালো অভিযান, আতঙ্কে অপরাধীরা

রাজধানীর মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করছে মিরপুর মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, সর্বশেষ পরিচালিত বিশেষ অভিযানে ১টি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি, ১টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, এক চিহ্নিত চাঁদাবাজ, ২ জন নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন, হঠাৎ বৃষ্টিতে রাজধানী ডুবল পানিতে , ভোগান্তিতে নগরবাসী

পুলিশের দাবি, মাদক ব্যবসা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই এ চিরুনী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মিরপুরের বিভিন্ন এলাকায় কিছু অপরাধী চক্র সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে পুলিশের টানা অভিযানের কারণে তাদের তৎপরতা অনেকটাই কমে এসেছে। বিশেষ করে রাতে টহল জোরদার ও হঠাৎ অভিযানের কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলেও জানিয়েছেন অনেকে। 

আরও পড়ুন, মাদক-চাঁদাবাজের গডফাদারদের তালিকা প্রভাবশালীদের দিকেই যাচ্ছে : এডিসি জুয়েল

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বলে জানা গেছে। তার নেতৃত্বে নিয়মিত চিরুনী অভিযান, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান ও সন্ত্রাস দমনে একের পর এক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

আরও পড়ুন, ধূসর ঢাকার বুকে রঙের উৎসব: কৃষ্ণচূড়া-জারুলে বদলে যাচ্ছে নগরীর চেহারা

পুলিশের একাধিক সূত্র বলছে, অপরাধীদের কোনো ধরনের ছাড় না দেওয়ার নির্দেশনা রয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি।ওসি হাফিজুর রহমান বলেন, মিরপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।এদিকে, পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও অপরাধ জগতের সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে মিরপুরে অপরাধ প্রবণতা আরও কমে আসবে।

বিষয় : অভিযান মিরপুর ওসি মিরপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১১ জুলাই ২০২৬

ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুরে জোরালো অভিযান, আতঙ্কে অপরাধীরা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত