রাজধানী ঢাকায় মাত্র কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতেই আবারও দেখা দিল ভয়াবহ জলাবদ্ধতা। দুপুরের বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট ও জনদুর্ভোগ।সোমবার দুপুর দেড়টার দিকে হঠাৎ বজ্রবৃষ্টিতে বিমানবন্দর সড়ক, নিকুঞ্জ, প্রগতি সরণি, মিরপুর ১০, মিরপুর মেট্রো স্টেশনসহ বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়। কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি পানি জমে যায় সড়কে।বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের নোংরা পানি মিশে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে, অনেক গাড়ি রাস্তায় আটকে যায়, ফলে পুরো শহরে তৈরি হয় যানজট।
আরও পড়ুন , মাদক-চাঁদাবাজের গডফাদারদের তালিকা প্রভাবশালীদের দিকেই যাচ্ছে : এডিসি জুয়েল
স্থানীয় বাসিন্দারা বলছেন, সামান্য বৃষ্টি হলেই ঢাকার এই চিত্র নতুন নয়। তাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং সিটি করপোরেশনের দীর্ঘদিনের অব্যবস্থাপনাই এই জলাবদ্ধতার মূল কারণ।একজন যাত্রী বলেন, “বৃষ্টি একটু বেশি হলেই রাস্তা পানিতে ডুবে যায়, যেন শহর নয়—নদীর শহর।”এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে রাজধানীর পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ও কার্যকর ড্রেনেজ সংস্কার ছাড়া ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধান সম্ভব নয়।
আরও পড়ুন , দোহারে দিনদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তদন্তের অপেক্ষায় পুলিশ
বিষয় : জলাবদ্ধতা ভোগান্তি হঠাৎ বৃষ্টি

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন