রাজধানীর কদমতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় রেললাইন বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় গুলিবর্ষণ ও ছুরিকাঘাতে একাধিক ব্যক্তি আহত হন।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার বিকেলে এলাকায় হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয় এবং গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।এই সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় ব্যবসায়ী মো. রনি (২৮)। সংঘর্ষের এক পর্যায়ে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন , ঢাকার মেট্রোরেলে আসছে বড় পরিবর্তন, রাত ১১টা পর্যন্ত চলতে পারে ট্রেন
একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন পথচারী মিল শ্রমিক মাহাদি হাসান (১৬)। এছাড়া লাঠির আঘাতে মো. বিল্লাল (৩০) চোখে আঘাত পান এবং ব্যবসায়ী রাব্বি আহমেদ (৩২) মাথায় আঘাতপ্রাপ্ত হন। মোট অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য ও প্রভাব বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
বিষয় : আহত শান্তিরক্ষী ব্যবসায়ী গুলি-সংঘর্ষ

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন