দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বান্দরবানে চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক

বান্দরবানে চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক
বান্দরবানে চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক

বান্দরবানে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরিচালিত তল্লাশি অভিযানে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়। 

আরও পড়ুন, বরিশাল মেহেন্দিগঞ্জে মেঘনায় ঝড়ের কবলে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

সেনা সূত্রে জানা যায়, কক্সবাজার এলাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে আসার সময় ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন, পুকুরপাড়ে পচছে আলু গঙ্গাচড়ায় দিশেহারা কৃষক, লোকসানের বোঝা বাড়ছে দিনদিন

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা সংগ্রহ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের চলাচলের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন, টাঙ্গাইলে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এদিকে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান সেনা জোন নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয় : অভিযান আটক বান্দরবান রোহিঙ্গা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

বান্দরবানে চেকপোস্টে ২১ রোহিঙ্গা আটক

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

বান্দরবানে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পরিচালিত তল্লাশি অভিযানে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়। 

আরও পড়ুন, বরিশাল মেহেন্দিগঞ্জে মেঘনায় ঝড়ের কবলে নৌকাডুবি, দুই জেলে নিখোঁজ

সেনা সূত্রে জানা যায়, কক্সবাজার এলাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে আসার সময় ওই ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন, পুকুরপাড়ে পচছে আলু গঙ্গাচড়ায় দিশেহারা কৃষক, লোকসানের বোঝা বাড়ছে দিনদিন

বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা সংগ্রহ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের চলাচলের উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন, টাঙ্গাইলে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২, সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এদিকে, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান সেনা জোন নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত