দৈনিক সংবাদ দিগন্ত

ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা
ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা-মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ২ মে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন-এর সই করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত আকারে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাতটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় এবং পুণ্ড্র ইউনিভার্সিটি-এ আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন, দেশজুড়ে ২৯টি নতুন কমিটি ঘোষণা ছাত্রদলের, সংগঠনে বড় রদবদল

মেডিক্যাল কলেজগুলোর মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ এবং জামালপুর মেডিক্যাল কলেজ-এ আংশিক কমিটি দেওয়া হয়েছে। মহানগর পর্যায়ে ঢাকা মহানগর উত্তর, পশ্চিম, দক্ষিণ ও পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লা মহানগর-এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন, নারী আসনে গেজেট স্থগিতের আবেদন

জেলা পর্যায়ে নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কলেজ পর্যায়ে আনন্দমোহন কলেজ-এ পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এছাড়া জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ এবং নারায়ণগঞ্জ কলেজ-এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং ঢাকা কলেজ-এ বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

বিষয় : ছাত্রদল কমিটি ঘোষণা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত