দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকায় চাঁদাবাজবিরোধী অভিযানে ১৫২ গ্রেপ্তার, কঠোর বার্তা ডিএমপির

ঢাকায় চাঁদাবাজবিরোধী অভিযানে ১৫২ গ্রেপ্তার

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।গত দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কোনোভাবেই তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে তাকেও চক্রের সদস্য হিসেবে বিবেচনা করা হবে।গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য ও ভিডিও ক্লিপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আরও পড়ুন , রাজধানীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের, তদন্তে পুলিশ

ডিএমপি সূত্রে জানা গেছে, ১ তারিখ থেকে শুরু হওয়া অভিযানে ইতোমধ্যে ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের সহযোগীরা।ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্পষ্ট করে বলেন, কোনো ধরনের প্রভাব বা তদবিরে অপরাধীরা মুক্তি পাবে না।তিনি আরও জানান, অভিযানে উদ্ধার হওয়া আলামত আদালতে উপস্থাপন করা হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে একইসঙ্গে রাজধানীতে মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। বড় বড় চালান জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট গডফাদারদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ডিএমপি কমিশনারের ভাষায়, “অপরাধীর পরিচয় বড় নয়, অপরাধই মুখ্য”—এই নীতিতে চলেই রাজধানীতে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ডিএমপি অভিযান চাঁদাবাজবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকায় চাঁদাবাজবিরোধী অভিযানে ১৫২ গ্রেপ্তার, কঠোর বার্তা ডিএমপির

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রাজধানীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ।গত দুই দিনে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং তাদের ৯৪ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কোনোভাবেই তদবিরে ছাড়া হবে না। কেউ তদবির করলে তাকেও চক্রের সদস্য হিসেবে বিবেচনা করা হবে।গ্রেপ্তারদের কাছ থেকে চাঁদা আদায়ের খাতা, লেনদেনের তথ্য ও ভিডিও ক্লিপসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

আরও পড়ুন , রাজধানীতে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের, তদন্তে পুলিশ

ডিএমপি সূত্রে জানা গেছে, ১ তারিখ থেকে শুরু হওয়া অভিযানে ইতোমধ্যে ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের সহযোগীরা।ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্পষ্ট করে বলেন, কোনো ধরনের প্রভাব বা তদবিরে অপরাধীরা মুক্তি পাবে না।তিনি আরও জানান, অভিযানে উদ্ধার হওয়া আলামত আদালতে উপস্থাপন করা হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এদিকে একইসঙ্গে রাজধানীতে মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। বড় বড় চালান জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট গডফাদারদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।ডিএমপি কমিশনারের ভাষায়, “অপরাধীর পরিচয় বড় নয়, অপরাধই মুখ্য”—এই নীতিতে চলেই রাজধানীতে অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x