পাবনার ঈশ্বরদীতে কৃষকদের উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদীস্থ ডাল গবেষণা কেন্দ্রের হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়। বিশ্বব্যাংক, ইউএনডিপি ও আইএফএডি’র সহযোগিতায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিক উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি - ঢাকা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিনসহ বিভিন্ন কর্মকর্তা ও সংবাদকর্মীরা।
আরো পড়ুন , মণিরামপুরে পৈতৃক জমি বিক্রিকে কেন্দ্র করে হামলা ও লুটপাট
আয়োজনে বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা গেলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। পাশাপাশি কৃষিকে বাণিজ্যিকীকরণ ও জলবায়ু সহনশীল করে তুলতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানে আরও জানানো হয়, নতুন উদ্যোক্তা সৃষ্টি, কৃষিপণ্যের বাজারজাত করণ, উন্নত জাতের ফসল সম্প্রসারণ এবং প্রান্তিক কৃষকদের মধ্যে আধুনিক কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াই এ কংগ্রেসের মূল লক্ষ্য।কংগ্রেসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও কৃষক-কৃষাণীসহ প্রায় ১০০ জন অংশগ্রহণ করেন। পাশাপাশি উন্নত জাতের ফসল ও কৃষিপণ্যের প্রদর্শনী করা হয়।
বিষয় : উৎপাদন কৃষি প্রযুক্তি ' অনুষ্ঠিত

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন