দেশজুড়ে তীব্র তাপদাহের মধ্যে বাড়ছে লোডশেডিং—জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিদ্যুতের ঘনঘন বিচ্ছিন্নতায় বিপর্যস্ত হয়ে পড়েছে নগর ও গ্রাম, স্থবির হয়ে পড়ছে শিল্প-কারখানা, ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন।গত কয়েক দিনে লোডশেডিংয়ের মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী ও কৃষকরাও পড়েছেন বিপাকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।তবে এই সংকট দীর্ঘস্থায়ী হবে না বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
অমিত। তিনি জানিয়েছেন, খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ভারতের Adani Power থেকে আমদানিকৃত বিদ্যুৎ ২৬ এপ্রিল থেকে আবারও পুরোপুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের বাঁশখালির SS Power Plant থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে ২৮ এপ্রিল থেকে।বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানিয়েছেন, এই দুই উৎস থেকে প্রায় ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে, যা সংকট অনেকটাই কমাবে।এছাড়া জ্বালানি সংকটে বন্ধ থাকা
আরো পড়ুন ,
আরএনপিএন প্ল্যান্টের ইউনিট চালু হলে মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ আরও প্রায় ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আদানি ও এসএস পাওয়ার—দুই প্ল্যান্টেই যান্ত্রিক সমস্যার কারণে উৎপাদন কমে গিয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে।সব মিলিয়ে, আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিকের দিকে ফিরতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন