দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০১ এপ্রিল ২০২৬

২৭ মাস পর রামশীল আ.লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ, পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা

প্যান্টে লুকানো পিস্তল ও শয়নকক্ষে অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

সিলেটে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল

সিলেটে মাদকবিরোধী অভিযান, ৬ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, গ্রেপ্তার ৭

সিলেটে বিজিবির অভিযানে ৭ লাখ ২৯ হাজার টাকার ভারতীয় কম্বল ও জিরা জব্দ

কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের ঝুঁকি শনাক্তে ভায়া ক্যাম্প

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত যাওয়ার চেষ্টা, নারী শিশুরসহ আটক ৮

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এর জেলা পরিষদ শাখার গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।  বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়ায় নরসিংদী জেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সকলেই বলছেন, যোগ্য ব্যক্তিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত করেছেন। 

তিনি ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আহ্বানে হরতাল পালন করতে যেয়ে গ্রেপ্তার এবং দীর্ঘদিন কারাবরণ করেণ। ১৯৬৯ সালে ছাত্র গণঅভ্যুত্থানে নরসিংদী ও নারায়নগঞ্জে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে গণতান্ত্রিক আন্দোলনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর কর্মসূচী হতে গ্রেপ্তার ও কারাবরণ করেণ।

আরও পড়ুন, কালেক্টরেট জামে মসজিদ মার্কেট নিয়ে বিরোধ: সমাধানে মতবিনিময়

এছাড়া তিনি শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত চার দলীয় ঐক্যজোটের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ নরসিংদী জেলা শাখার কমান্ডার হিসেবেও দায়িত্বপালন করেছেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি। 

আরও পড়ুন, মহেশপুরের ভৈরবা পল্লী বিদ্যুৎ অফিস এখন দালালদের দখলে

নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে সোনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। নরসিংদী মহকুমা গ্রাম সরকারের সাবেক নির্বাচিত প্রধানও ছিলেন তিনি।

বিষয় : প্রজ্ঞাপন মুক্তিযোদ্ধা নরসিংদী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x