তিস্তার ধু-ধু বালুচরে এখন সবুজের সমারোহ। যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। রুপালী চর এখন সবুজে ঢেকে গেছে। চাষাবাদ হচ্ছে ভুট্টা, বাদাম, পেঁয়াজ, মরিচ, মিষ্টি কুমড়া, তিল, কাউনসহ বিভিন্ন প্রকার রবিশস্য। এসব রবিশস্য চাষে রঙিন স্বপ্ন দেখছেন তিস্তা পাড়ের কৃষকরা। প্রায় প্রতিটি ফসলের ভালো ফলন হওয়ায় বিগত দিনের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টায় ব্যস্ত কৃষকরা।
সরেজমিন তিস্তা নদীর বিভিন্ন চর এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বর্ষা মৌসুমে তিস্তার চরে আমন ধান চাষ হয়নি। আমনের ক্ষতি পুষিয়ে নিতে এলাকার চাষিরা তিস্তার চরে বিভিন্ন ধরনের রবিশস্য চাষ করেছেন। কৃষকরা জানান, আগে তিস্তার চরাঞ্চলগুলো পতিত ছিল। অন্য ফসলের আশানুরূপ ফলন না হওয়ায় এসব জমিতে ফসল ফলানো হয়নি। এখন আধুনিক পদ্ধতিতে এসব চরে নানামুখী রবিশস্য চাষ করা হচ্ছে। এতে ভালো ফলন এবং দামও পাওয়া যায়।
আরও পড়ুন, ফিক্সড চিমনি ও কাঠ ব্যবহারের দায়ে মেহেরপুরে দুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, বিশেষ করে চরের কৃষকরা বেশি লাভবান হচ্ছেন ভুট্টা, কাউন, মিষ্টি কুমড়া ও বাদাম চাষে। এসব রবি শস্য চাষে তেমন খরচ নেই। অল্প খরচে অধিক ফলন পাওয়ায় এসব রবি শস্য চাষে ঝুঁকে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন