গোমতী নদীর এপার-ওপার ভাগাভাগি করে ভোট পাওয়া যায় না, জনগণের কল্যাণে উন্নয়ন কাজ করতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় কমিটির সদস্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ‘আলহাজ্ব মাজেদা আহসান মূন্সী ছাত্রী নিবাস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জু মূন্সী বলেন, ‘আমার মেয়ে নেই, তোমরাই আমার মেয়ে। নতুন ভবন তৈরি হলেই গুণগত শিক্ষা আসে না, এর জন্য প্রয়োজন ভালো শিক্ষক, অধ্যয়ন ও মনোযো তোমরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন