প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
এপার–ওপারের রাজনীতি নয়, উন্নয়নেই মেলেঃ ভোট
সংবাদ দিগন্ত ||
গোমতী নদীর এপার-ওপার ভাগাভাগি করে ভোট পাওয়া যায় না, জনগণের কল্যাণে উন্নয়ন কাজ করতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় কমিটির সদস্য, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও ‘আলহাজ্ব মাজেদা আহসান মূন্সী ছাত্রী নিবাস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জু মূন্সী বলেন, ‘আমার মেয়ে নেই, তোমরাই আমার মেয়ে। নতুন ভবন তৈরি হলেই গুণগত শিক্ষা আসে না, এর জন্য প্রয়োজন ভালো শিক্ষক, অধ্যয়ন ও মনোযো তোমরাই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।তিনি আরো বলেন, ‘একসময় গোমতী নদীর ওপারের মানুষ খেয়ায় পারাপার হতো। খেয়া বন্ধ হলে ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো, জরুরি রোগীদেরও চিকিৎসা দেওয়া যেত না। মানুষের কষ্ট লাঘবে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে চারটি সেতু নির্মাণ করেছি। উন্নয়ন দেখেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে আমাকে টানা চারবার এমপি নির্বাচিত করেছে। আগামীতে নির্বাচিত হলে বাকী অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করব। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মূন্সীর সভাপতিত্বে ও প্রভাষক মো. ইসমাইলের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাজেদা আহসান মূন্সী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিম বক্স চিশতী, কুমিল্লা বারের সেক্রেটারি অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান ও সাবেক অধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়াসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত