কাজেও দেখা গেছে তাকে। তবে সাম্প্রতিক সময়ে অভিনয়ের পাশাপাশি নাচের জন্য বেশি গুরুত্ব পাওয়ায় ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন এই অভিনেত্রী।বর্তমানে তামান্নার ব্যস্ততা ‘দ্য ভ্যান’ সিনেমা নিয়ে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ছবিটি লোককথা, আধ্যাত্মিকতা, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘সমঝো না’ গানে দুজনের রসায়ন দর্শকের নজর কেড়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির।এর পাশাপাশি জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ‘রাগিনী ৩’-এও যুক্ত হয়েছেন তামান্না। ছবিটির শুটিং শুরু হয়েছে লন্ডনে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।আরও পড়ুন, এবার ওটিটিতে জয়াতামান্নার আসন্ন কাজের তালিকায় রয়েছে ‘মারিয়া আইপিএস’, ‘পুরুষান’, ‘রেঞ্জার’ ও ‘ভি. শান্তারাম’-এর মতো আরও কয়েকটি সিনেমা। ভিন্ন ভিন্ন ঘরানার এসব কাজের মাধ্যমে একই ধরনের চরিত্রে আটকে না থেকে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি।এর মধ্যেই দক্ষিণী চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তামান্না দাবি করেন, সেখানে কাজ করার সময় অভিনেত্রীদের অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।তামান্নার ভাষায়, ‘ওখানে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে থাকে।’ তিনি বলেন, অনেক সময় মানুষ অভিনেত্রীদের দিকে এমনভাবে একদৃষ্টে তাকিয়ে থাকে যা স্বাভাবিক নয় এবং এতে অস্বস্তি তৈরি হয়।তবে দক্ষিণী চলচ্চিত্রজগতের অভিজ্ঞতাকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখছেন না তামান্না। তার ক্যারিয়ারে এই ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হিন্দি সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও দক্ষিণী সিনেমাই তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।