দৈনিক সংবাদ দিগন্ত

‘আমাকে গুলি করে মেরে ফেলো’শেখ হাসিনাকে ঘিরে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের শেষ প্রহরে ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠক নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগে নতুন দাবি উপস্থাপন করা হয়েছে। চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে অভিযোগের বিভিন্ন অংশ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, শেষ মুহূর্ত পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার অবস্থানে অনড় ছিলেন। অভিযোগ অনুযায়ী, ৪ আগস্ট রাত থেকে ৫ আগস্ট সকাল পর্যন্ত গণভবনে মন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয়।আরও  পড়ুন, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্কে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রসিকিউশনের উপস্থাপিত অভিযোগে দাবি করা হয়, বৈঠকে সেনাবাহিনীকে কঠোরভাবে বিক্ষোভ দমনের নির্দেশ দেওয়া হয়েছিল। আরও অভিযোগ করা হয়, সামরিক কর্মকর্তারা পদত্যাগের পরামর্শ দিলে শেখ হাসিনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।অভিযোগে ‘গ্যাং অব ফোর’ নামে চারজন শীর্ষ আওয়ামী লীগ নেতার কথাও উল্লেখ করা হয়েছে, যারা কঠোর অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।এ ছাড়া অভিযোগে বলা হয়েছে, ৫ আগস্ট সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বিষয়টি পুলিশ ও সামরিক কর্মকর্তারা তুলে ধরেন এবং পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে শেখ হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন।এসব তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগের অংশ। আদালতে বিচার প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযোগগুলো এখনো বিচারিকভাবে প্রমাণিত হয়নি।

‘আমাকে গুলি করে মেরে ফেলো’শেখ হাসিনাকে ঘিরে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ