জাতীয় নির্বাচনে জাপা ‘না’ ভোটের পথে : জি এম কাদের
জাতীয় পার্টি (জাপা) সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, আমরা ‘না’ ভোট দেব। আইনের শাসনের স্বার্থে জনগণকে ‘না’ ভোট দিতে অনুরোধ করব। ‘হ্যাঁ’ ভোটে সংবিধান বিরুদ্ধ, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে। রাজধানীর একটি হোটেলে জাপার প্রার্থীদের নাম ঘোষণার সময় এসব কথা বলেন শেখ হাসিনার সময়কার বিরোধীদলীয় নেতা জি এম কাদের।আওয়ামী লীগে সময়ে বিতর্কিত নির্বাচনে তিনবার বিরোধী দল হওয়া জাপা জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের দোসর তকমা পেয়েছে। শেখ হাসিনার সময়ে দলটি গৃহপালিত বিরোধীদল হিসেবে পরিচিত ছিল।সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, ৩০০ আসনের ১৯৬টিতে লাঙলের প্রার্থী থাকবে। আরো পড়ুন , বিনা সুদে ঋণের মাধ্যমে বেকারদের সহায়তা করবে জামায়াতজুলাই সনদে সংবিধান সংস্কার হলে দেশ অচল হয়ে পড়বে বলে দাবি করেন জি এম কাদের। তিনি বলেন, স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি, তাঁর হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। দেশ চালানোর ব্যক্তিক্ষমতা দিতে হবে, ক্ষমতা না দিলে কোনো দিন দায়িত্ব পালন করতে পারবেন না।গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। স্থিতিশীলতা থাকবে না। গণভোট নয়, শুধু নির্বাচিত সংসদ সংবিধান পরিবর্তন করতে পারে। ৫ আগস্টের পর ইউনূস সরকারকে সমর্থন জানিয়েছিলেন জি এম কাদের। তবে অভ্যুত্থানের ছাত্রনেতৃত্ব জাপাকে স্বৈরাচারের দোসর ব্যাখ্যা দিয়ে জাপাকে বৈঠকে ডাকার বিরোধিতা করে। এরপর থেকে সরকারের সমালোচকের ভূমিকায় রয়েছেন শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য জি এম কাদের।