দৈনিক সংবাদ দিগন্ত

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। জাতিসংঘে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার।জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনা ও পার্শ্ববৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে বলে জানা গেছে।আরও  পড়ুন, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎএ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।জলবায়ু পরিবর্তনও প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসতে পারে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন।সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য হলো ‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী