দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৬ ডিগ্রি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।শুক্রবার ১৮ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ।আরও  পড়ুন, শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন গ্যাসএদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।গত ৬ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে তাপমাত্রা বাড়ার সঙ্গে দিনের বেলায় গরমের অনুভূতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আকাশে মেঘের উপস্থিতি থাকলেও ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে।

ঢাকার তাপমাত্রা বাড়তে পারে ৬ ডিগ্রি