আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা সম্মত হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে ২৬টি মন্ত্রণালয় বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।তবে নভেম্বর থেকে নির্বাচন শুরু হবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বৈঠক থেকে পাওয়া তথ্য কমিশন সভায় পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।ইসি জানিয়েছে, আরও পড়ুন, রাজধানীর পাঁচ লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর জানুয়ারিতে কিছুটা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রমজান। একই সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পাবলিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে।এই ব্যস্ত সময়সূচির মধ্যে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন কীভাবে আয়োজন করা যায় তা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের মতোই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়েও আলোচনা হয়েছে।এর আগে ইসি সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের একটি প্রাথমিক সময়সূচি জানিয়েছিল। সেখানে প্রথম ধাপে ১২ নভেম্বর এবং শেষ ধাপে আগামী বছরের ২৭ মে ভোটের সম্ভাব্য তারিখ রাখা হয়েছিল। তবে ইসি জানিয়েছে ওই সময়সূচি চূড়ান্ত ছিল না।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।