দৈনিক সংবাদ দিগন্ত

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাবে মাসে ৩০ কেজি

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে।গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপকারভোগীরা বছরে মোট ছয় মাস—আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল মাসে এই সুবিধা পাবেন।এবার কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার পরিবারকে পুষ্টিচাল বা ফর্টিফায়েড রাইস বিতরণ করা হচ্ছে। আরও  পড়ুন, ৬ আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের বিশেষ সভা, এসএসসি ফল প্রকাশের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তআর ২৪৭টি উপজেলায় প্রায় ২৯ লাখ ৭১ হাজার পরিবার সাধারণ চাল পাচ্ছে।এদিকে সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র থেকে ওএমএস কর্মসূচির আওতায় চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে সরকারি খাদ্য মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুত ছিল প্রায় ২৩ লাখ ৪৯ হাজার মেট্রিক টন।সরকার বলছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করতে খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাবে মাসে ৩০ কেজি